শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

বান্দরবানের থানচিতে পাহাড় ধসে গুরুতর আহত ১

১৭

॥ চিংথোয়াই অং মার্ম, থানচিা ॥
চলতি বর্ষা মৌসুমের গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে বান্দরবানের থানচিতে পাহাড় ধসের মাটিচাপা পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় পরিবারের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে থানচির দুর্গম তিন্দু ইউনিয়নের বাজার এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এঘটনায় বাসিন্দা রেদাকশে মারমা এর ছেলে চশৈনু মারমা (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়। এবং পাহাড় ধসের এক পরিবারের ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তথ্য নিশ্চিত করে জানিয়েছেন ইউপির চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা।

জানা গেছে, টানা বৃষ্টিপাতের কারণে থানচির দুর্গম তিন্দু ইউনিয়নের বাজার এলাকায় রান্না ঘরে পাহাড় ধসের মাটিচাপা পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছে। এঘটনায় পরিবারের ক্ষতিগ্রস্ত হচ্ছে, গুরুতর আহত চশৈনু মারমা (৩৮) তাঁকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, তিন্দু বাজারে পাহাড় ধসের রান্না ঘরে উপরে মাটিচাপা পড়ে চশৈনু মারমা নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। এখন থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, ওখানকার জনপ্রতিনিধি মাধ্যমে খবর জেনেছি। পাহাড় ধসের মাটিচাপা পড়ে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।