শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবিকার সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রীবাঘাইছড়িতে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দবান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

বান্দরবানের থানচিতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব

১৫

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
“তারুণ্যের অংশগ্রহণ, দুর্গম পাহাড়ে খেলাধুলার মনোন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের থানচিতে গ্রীস্মকালীন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) বিকালে উপজেলা নির্মিত মিনি স্টেডিয়ামের থানচি উপজেলা যুব ত্রীড়া পরিষদের আয়োজনে গ্রীস্মকালীন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলার অনুষ্ঠিত হয়। এই গ্রীস্মকালীন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পাহাড়ি বাঙালির বিভিন্ন জাতিগোষ্ঠীর ১২টি টিম অংশগ্রহণ করেছেন।

এদিকে থানচি উপজেলা যুব ক্রীড়া পরিষদের সংশ্লিষ্টরা জানিয়েছেন, শরীর সুস্থতা, মানসিকতার পরিবর্তন ও শিক্ষা বিকাশ আর পড়াশোনা পাশাপাশি যুব সমাজের মাদক ও মোবাইলের অপব্যবহার রুখতে গ্রীস্মকালীন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। যুব ক্রীড়া পরিষদ সংগঠনে মাধ্যমে এই প্রথম থানচিতে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হচ্ছে। শুধুমাত্র ক্রিকেট টুর্নামেন্ট না, সিজন ভিত্তিক বিভিন্ন সময়ের ধাপে ধাপে খেলার আয়োজন করা হবে। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে যুব সমাজ যেন ক্রীড়ামুখি হয়ে দেশের জাতীয় পর্যায়ে এখানকার স্থানীয় কৃতিসন্তানরা যেন খেলতে পারি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানচি উপজেলা যুব ক্রীড়া পরিষদের আহবায়ক মংসিংউ মারমা, সদস্য সচিব অনিল ত্রিপুরা প্রমূখ। এছাড়াও উপজেলা বিভিন্ন গ্রামের সচেতনমহল, ব্যক্তিবর্গ, যুব সমাজের নেতৃবৃন্দ ও থানচি উপজেলা যুব ক্রীড়া পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

তাঁরা আরো জানান, যুব ক্রীড়া পরিষদের শুভযাত্রার টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে মধ্যদিয়ে পাহাড়ে দুর্গম এলাকায় তারুণ্যের অংশগ্রহণে, মানসিকতা তৈরিসহ শিক্ষা বিকাশ এবং পড়াশোনা পাশাপাশি খেলাধুলা মনোনয়ন ও খেলারমুখি হচ্ছে। সেখানে তারুণ্যের যেন এক স্বপ্নময় অভিজ্ঞতার জায়গা হয়ে উঠবে। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে গ্রামীন তারুণ্যের বিভিন্ন ধরনে খেলাধুলার মনোনয়নসহ মাদকাসক্ত ও অতিরিক্ত মোবাইলের অপব্যবহার রুখতে কর্মসূচির হাতে নিয়ে বিভিন্নভাবে সকলের সহযোগিতা ও এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে ১২টি টিম নিয়ে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু করে ফাইনাল খেলায় ডেঞ্জার ইলেভেন সাথে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব অনুষ্ঠিত হয়েছে। টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুই শক্তিশালী ডেঞ্জার ইলেভেন দলের ১৬৮ রানের টার্গেট দিলে ১ ইউকেটের ৬১ রানের চ্যাম্পিয়ন জিতেছে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। পরে গ্রীস্মকালীন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এবং টুর্নামেন্টের শুরু থেকে ফাইনালে খেলায় ম্যান অব দ্য ম্যাচের ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের তারেক, ম্যান অব দ্য টুর্নামেন্টের ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের রুবেল হোসেন, সর্বোচ্চ রান সংগ্রাহক ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাবের রিয়াজ উদ্দিন, সর্বোচ্চ উইকেট শিকারী-হালিরাম পাড়া ইয়াং স্পোর্টিং ক্লাবের মথি ত্রিপুরা তাদের হাতে পুরস্কার প্রদান করা হয়েছে।