শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

সাম্য হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড় কলেজ ছাত্রদলের বিক্ষোভ

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সাহসী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যার বিচারের তদন্তে গাফিলতির প্রতিবাদে খাগড়াছড়ির রামগড় কলেজ ছাত্রদল এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনু্ষ্িঠত হয়েছে। রবিবার (১৮মে) সকালে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের মূল গেটের সামনে এসে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনায় ছিলেন রামগড় পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম রাজু। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রামগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহিদ অন্তর এবং রামগড় কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মতিন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও রামগড় পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব শেখ দাউদুল ইসলাম, ২নং পাতাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, শহীদ শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতি ও বিচার প্রক্রিয়ায় ধীরগতির কারনে আসামিরা এখনও অধরা থেকে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতার ও দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। ছাত্রদল নেতৃবৃন্দরা আরো জানান, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত না হলে এবং দোষীদের বিচার না হলে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করা হবে।