শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রামগড়ে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বারি ফসল উৎপাদন কর্মসূচির আওতায় ফসল উৎপাদনে সমন্বিত পুষ্টি (সার) ব্যবস্থাপনা শীর্ষক বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের আয়োজনে সকাল থেকে দুপুর পর্যন্ত দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা রকিবুল হাসান নিটোল এর সভাপতিত্বে উক্ত কৃষক প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কৃষিবিদ এমদাদুল হক ও রামগড় হটিকালচার সেন্টার এর উপ-পরিচালক শাহ মুহ. সাখাওয়াত হোসেন।

প্রশিক্ষণে বক্তারা পুষ্টি ও ফসল উৎপাদনের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের পদস্থ কর্মকর্তা-কর্মচারী, কৃষক, উদ্যোক্তা, সাংবাদিক বৃন্দ।

প্রশিক্ষণে বারি ফসল উৎপাদন ও এর পুষ্ঠিগুণ বিষয়ে কৃষকদের মাঝে ধারনা দেওয়া হয়। পাহাড়াঞ্চল বারি ফসলের চাষ বৃদ্ধিতে বিভিন্ন দিকও তুলে ধরা হয়।