শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটির লংগদু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

১১

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
সম্প্রীতি ও সামাজিক পরিবেশের ক্ষতি করা হলে কাউকে ছাড় দেয়া হবে না। প্রত্যেক নাগরিকেরও দায়িত্ব একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান বজায় রেখে চলা। মঙ্গলবার (২৯এপ্রিল) সকাল ১০.৩০ টায় লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বক্তারা এসব কথা বলেন।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ (অঃদাঃ) এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ৬ এপি.বিএন বারবুনিয়ার পুলিশ পরিদর্শক (নিঃ) স্বপন চন্দ্র দাস, ৩৮ আনসার ব্যাটালিয়নের সার্কেল অ্যাডজুডেন্ট মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, প্রেস ক্লাবের উপদেষ্টা এখলাছ মিঞা খান, সভাপতি এবিএস মামুন সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধানগনসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিতি ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।