শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটির লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

১০

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে ২৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর মঙ্গলবার (২৯এপ্রিল) সকাল ১০.৩০টায় কৃষি অফিসের মাঠে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারন অধিদপ্তর লংগদু উপজেলার আয়োজনে প্রনোদনা কর্মসুচীর আওতায় ২৬০ জন প্রান্তিক কৃষককে উন্নত জাতের আউশ ধান ৫কেজি, ১০কেজি ডিএবি, ১০কেজি এমওপি সার এবং ৫০জনকে ৫কেজি করে তিল বীজ,১০ডিএবি ও ৫কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

এসময় লংগদু ইউনিয়ন চেয়ারম্যান বিক্রম বলি চাকমা এর সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, রতন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ। এতে আরো উপস্থিত ছিলেন বগাচত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গফফারসহ স্থানীয় কৃষি উপসহকারী কর্মকর্তাবৃন্দ।