শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

রাঙ্গামাটিতে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

২৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥
‘ঈদের জামায় খুশির সাজ, সবার মাঝে ছড়িয়ে যাক’ প্রতিপাদ্যে রাঙামাটিতে ঈদ বস্ত্র বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক । সোমবার (১০মার্চ) বিকেলে ব্যাংকটির কাঁঠালতলী শাখার উদ্যোগে তৈয়বীয়া তাহেরীয়া সুন্নিয়া শিশুসদন হেফজ ও এতিম খানার শিশুদের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকটির কাঁঠালতলী শাখার ব্যবস্থাপক ওমর শরীফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ মাহফুজ উদ্দিন, কাস্টমার সার্ভিস ম্যানেজার জিয়াউল ইকবাল শাকিল, লোন অফিসার মোঃ ওমর ফারুক, ব্যাংক কর্মকর্তা শুভ দাস, জুহি চাকমা, মার্কেটিং অফিসার মানবেন্দ্র পাল সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা।

ব্যবস্থাপক ওমর শরীফ জানান, সবার মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আমাদের এ আয়োজন। সারা দেশের সকল জেলায় পবিত্র রমজান মাসব্যাপী এই কর্মসূচী পালন করছে আইএফআইসি ব্যাংক। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কর্যক্রম পরিচালনা করে থাকে। ১৮জন এতিম শিশুকে একটি করে পাঞ্জাবী দেয়া হয়।