শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

দীঘিনালা সরকারি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন, নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থী ২০২৫ এর বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদালয়ের হলরুমে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়।

নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থী ২০২৫ বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাস সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। সহকারী শিক্ষক সুমন কুমার পারমানিক এর সঞ্চালন এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ এখতার আলী, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জাকারিয়া, বিশিষ্ট সাংবাদিক মোঃ সোহেল রানা, দীঘিনালা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোঃ মাইন উদ্দিন, শিক্ষকদের মধ্যে বক্তব্যদেন দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ফারুক হোসেন, মোঃ জিয়াউল হক, মোঃ আশাদুল আলম।

আলোচনা সভায় বক্তব্য বলেন, শিক্ষা অর্জন করে প্রথমে মানুষের মত মানুষ হতে হবে, তারপর কেহ ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী, পুলিশ ইত্যাদিইত্যাদি পেশায় নিয়োজিত হয়ে দেশ ও মানুষের সেবা করতে হবে।

এছাড়া উপস্থিত ছিলেন, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, অনার্থ আশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল হক, কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামাল জীবন, সিনিয়র সাংবাদিক মোঃ আল আমিন, সাংবাদিক মো : আক্তার হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করেন মোঃ তাহমিনা আক্তার, আদিত্য দে।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন, ৬ষ্ট শ্রেনির শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।