শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৫ পরিবারের পাশে জামায়েত ইসলামী

১৭

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী বাঘাইছড়ি শাখা। প্রাকৃতিক দুর্যোগে নিজেদের সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহযোগীতা করার চেষ্টা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে এসব সহযোগীতা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত ইসলামীর উপজেলা আমীর মাওলানা কবির আহমদ, বাঘাইছড়ি পৌর সভাপতি কাজী মোঃ নেয়ামত উল্লাহ ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, অফিস সম্পাদক আবুল হোসেন সহ প্রমুখ।

জামায়াত ইসালমী বাঘাইছড়ি উপজেলা আমীর বলেন, যেকোন প্রাকৃতিক দুর্যোগে নিজেদের সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবে। আগুনে ক্ষতিগ্রস্তদের সহযোগীতার চেষ্টা করছি এবং জামায়াত ইসলামি ভবিষ্যতেও অসহায় মানুষের জন্য সহযোগিতা করে যাবে।

উল্লেখ্য যে, গত ১৭ ফেব্রুয়ারী বটতলী গ্রামে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় ৫ পরিবার। এসব পরিবারের মাঝে সহযোগীতা হিসেবে প্রত্যেক পরিবারকে ১(এক) বান করে ডেউ টিন প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি শাখা।