শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এতিমদের পাশে প্রাক্তন ছাত্র সংসদ

১২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে প্রাক্তন ছাত্র সংসদ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে দিকে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের উদ্যেগে ক্ষতিগ্রস্ত এতিম শিক্ষার্থীদের মাঝে পোষাক ও শিক্ষা উপকরণ তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের প্রধান উপদেষ্টা ও অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্লাহ, উপাধ্যক্ষ মোঃ হানিফুর রহমান, মাদ্রাসার আরবী প্রভাষক ও উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম, গাজী নগর জামে মসজিদের পেশ ইমাম ও উপদেষ্টা আব্দুল জলিল, প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মোঃ আবদুল মালেক, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক সহ মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১০ ফেব্রুয়ারী ভোর সকালে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে এতিমখানায় আশ্রিত শিশুদের, বই, খাতা, বেডিং প্রয়োজনীয় সামগ্রীসহ মাদ্রাসার পুরাতন ভবন পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।