শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা যুবলীগের নেতাসহ আটক ০৬

১৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
অপারেশন ডেভিল হান্ট-এর আওতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতা করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে থানা সুত্র জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য আফজাল হোসেন, যুবলীগ নেতা মোঃ হাসেম, আনোয়ারুল হক, আলী আকবর, হেলাল উদ্দিন।

পুলিশের জানায়, নাশকতা সৃষ্টির প্রস্তুতির সময় রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকা অভিযানে আটক করা হয়। আটককৃতরা আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত নাশকতা ও অরাজগতা সৃষ্টির অভিযোগে উপজেলার মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে অপারেশন ডেভিল হান্ট এর উপজেলার বোয়ালখালী নতুন বাজার, কবাখালী বাজার, জামতলী বাজার ও লারমা স্কোয়ার এলাকায় মূল সড়কে যানবাহন তল্লাশি ও মহড়া দিয়ে দীঘিনালা থানা পুলিশ।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। নাশকতা ও অরাজকতা সৃষ্টি কারীদের নির্মূল করতে অভিযান অব্যহত থাকবে।