শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

বান্দরবানের অনুপ্রবেশকালে মায়ানমারের ৩৩ নাগরিক আটক

২৫

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা॥
বান্দরবানের আলীকদমে অনুপ্রবেশেকালে মায়ানমার নাগরিক ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে ৫৭ বিজিবি। শনিবার (৮ফেব্রুয়ারী) ভোরে সদর ইউনিয়নের আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিস থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ ও বিজিবি সুত্র নিশ্চিত করেছেন।

আটককৃদের মধ্যে ৯ জন মহিলা, ১০ জন পুরুষ ও ১৪ জন শিশু রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে ভোরে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এসময় আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিস তল্লাশি চালিয়ে মিয়ানমার নাগরিক ৩৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

বিজিবি আরো জানায়, ওপারে বিদ্রোহী গোষ্ঠির সাথে মায়ানমার জান্তার বাহিনী দীর্ঘ মাস ধরে যুদ্ধ চলমান রয়েছে। যার ফলে ওপারে উত্তেজনা সৃষ্টি কারণে বিভিন্ন দালাল চক্রে মাধ্যমে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করে আসছে রোহিঙ্গা নাগরিকরা।

আলীকদম ৫৭ বিজিবি নায়েক সুবেঃ আব্দুর রাজ্জাক জানান, বাংলাদেশে অনুপ্রবেশ সময় ৩৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত রোহিঙ্গাদের পুশব্যাক করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।