শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

দীঘিনালায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমনের বীজ বিতরন

২৩

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় সম্প্রতি বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমে পূনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উফশী জাতের বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার(২সেপ্টম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস সামনে দীঘিনালা, বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে রোপা আমন ধানের উফশী জাতের বীজ, সার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মোঃ সোহেল রানা, দীঘিনালা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, কৃষি উপসহকারী কর্মকর্তা প্রমূখ। এতে উপজেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ১শত৫০জনকে রোপা আমন ধানের উফশী জাতের বীজ-১০ কেজি, ডিএপি সার-১০ কেজি ও এমওপি সার-১০কেজি এবং ধানখেত পরিচর্যা করার জন্য মোবাইল ব্যাংকিং নগদ/ বিকাশ কৃষি একাউন্ট এর মাধ্যমে নগদ ১হাজার করে টাকা দেয়া হবে।