শিরোনাম
কাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোক

বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রামগড়ে দোয়া ও মাহফিল

২২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা অবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর ) সন্ধ্যায় রামগড় বিএনপি’র কার্যালয়ে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ -সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু,পৌর বিএনপি সভাপতি জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্ল্যা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত মোর্শেদ ভুইয়া, প্রমুখ।

এই ছাড়াও উপজেলা যুবদল, পৌর যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল,উপজেলা জিয়া পরিষদ, ছাত্রদল, সহ উপজেলা পৌর ও ইউনিয়নের সকল পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।