শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

লংগদুতে তিন লক্ষাধিক টাকার বিদেশী সিগারেট সহ গ্রেফতার তিন

৫৮

॥ মোঃ আলমগীর হোসেন,লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে গোপন সংবাদের ভিত্তিতে ৩ লক্ষাধিক টাকার বিদেশী সিগারেট সহ তিনজনকে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ। রবিবার (৭জুলাই) রাতে উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকা থেকে তাদেও গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানার এস আই ফুলন বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ৪৪০ প্যাকেট বিদেশী সিগারেট সহ তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ। তিন জনের দুজনই উপজেলার রাঙ্গীপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে শাহ আলম, ও গিয়াস উদ্দীনের ছেলে রাশেদুজ্জামান এবং অপরজন বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লকের মৃত হাসেমের ছেলে ওবায়দুল হক।

লংগদু থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানায়, আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ২৫ এর বি ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করার কার্যক্রম চলমান রয়েছে।