শিরোনাম
রামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

থানচিতে নিখোঁজ ২ শিক্ষার্থীর ১ জনের মরদেহ উদ্ধার

৫২

॥ চিংথোয়াই অং মরমা, থানচি ॥
বান্দরবানে থানচিতে তিন্দু ইউনিয়নের পদ্ম খাল সংলগ্ন চিংড়ি ঝিরি এলাকায় নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার সাত দিন পর একজনের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় ও পুলিশ। সোমবার (০৮ জুলাই) দুপুরে থানচি বলিপাড়া ইউনিয়নের ক্রংক্ষ্যং পাড়া নিচে সাঙ্গু নদীর সংলগ্ন শিলাঝিড়ি মুখ এলাকায় অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, ক্রংক্ষ্যং পাড়া বাসিন্দা কয়েকজন মহিলা শিলাঝিড়ি মুখ এলাকায় শামুক ও মাছ ধরতে গেলে সেখানেই অজ্ঞাতপরিচয় মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। তারা তাৎক্ষণিকভাবে লোকজনের কাছে খবর দিলে পাড়াবাসীরা প্রথমে পুলিশের কাছে বিষয়টি অবগত করার হয়। এবং নিখোঁজ দুই স্কুল শিক্ষার্থী অভিভাবকদেরও খবর দেন। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় পুলিশ বাহিনী মরদেহটি উদ্ধার করা হয়েছে।

আরো জানা যায়, উদ্ধারকৃত মরদেহ নিখোঁজ হওয়ার দুই শিক্ষার্থী মধ্যে গত ১ তারিখে নৌকা ডুবে সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার দুই স্কুল শিক্ষার্থীদের মধ্যে শান্তিরানী ত্রিপুরা (১১) লাশ বলে আত্মীয়স্বজনরা চিহ্নিত করতে সক্ষম হয়েছে।

এনিয়ে টিমং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আগষ্টিন ত্রিপুরা বলেন, অজ্ঞাতপরিচয় মরদেহ সন্ধানে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লাশটি গত ১ তারিখে নৌকা ডুবে সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার দুই স্কুল শিক্ষার্থীদের মধ্যে শান্তিরানী ত্রিপুরা (১১) লাশ। আমি নিশ্চিত করে বলতে পারি লাশটি শান্তিরানী ত্রিপুরা।

থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, অজ্ঞাতপরিচয় মরদেহ সন্ধানে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। তবে সাঙ্গু নদীতে নৌকা ডুবি নিখোঁজ দুই স্কুল শিক্ষার্থীদের একজনের লাশ বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

উল্লেখ্য, গত ০১ জুলাই পদ্ম খাল সংলগ্ন চিংড়ি ঝিড়ি এলাকায় নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল। তাঁরা হলেন, ফুলবানী ত্রিপুরা (১০) তিন্দু ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিশচন্দ্র পাড়া নিলাপ্রু ত্রিপুরা’র মেয়ে। অপর জন মুতিজন ত্রিপুরার মেয়ে শান্ত্রিরানী ত্রিপুরা (১১) তাঁরা একই পাড়ার বাসিন্দা। ফুলবানী ত্রিপুরা টিমং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী। অপরজন শান্তিরানী ত্রিপুরা হানারাং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী ছিল।