শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

খাগড়াছড়িতে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

৪২

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গীবাদ নিরসনে সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। এসময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম দিদার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম, খাগড়াছডি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান প্রমুখ।

আলোচনায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানা’র ইমাম ও মুয়াজ্জিনরা অংশ নেন।