শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

অগ্নিদগ্ধ রোগীর চিকিৎসা সহায়তা করলেন জেলা আঃলীগ সদস্য সুজন চাকমা

৩৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥
জেলার বরকল উপজেলার বাসিন্দা অগ্নিদগ্ধ অসহায় রেশমি চাকমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সদস্য সুজন চাকমা। মঙ্গলবার (০৪জুন) সমস্ত চিকিৎসার খরচের দায়িত্ব নিয়ে রেশমি চাকমা (১২)কে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান। এসময় তিনি রেশমির শারীরিক খোঁজ খবর নেন এবং তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

জানা যায়, বিগত ৩ বছর আগে শীতকালীন সময়ে আগুন পোহাতে গিয়ে দূর্ঘটনার শিকার হন রেশমি। অগ্নিদগ্ধ রেশমি বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের দিন মজুর শ্যামল কান্তি চাকমার মেয়ে। আর্থিক সংকটের কারণে তার বাবা রেশমি’র যথাযথ চিকিৎসা করানো সম্ভব হয়নি। বর্তমানে তাঁর বয়স বৃদ্ধিও সাথে চামড়াগুলো টান পড়ে যাচ্ছে এবং শরীরে চড়ম ভাবে জ্বালা যন্ত্রণাও দেখা দিয়েছে। এমতাবস্থায়, রেশমির পারিবারিক ভাবে চিকিৎসা করানোর মতো সামার্থ্য না থাকায় বিভিন্ন মহলের কাছে সহযোগিতার হাত বাড়ায় রেশমির পরিবারের সদস্যরা। অন্যদেও পাশাপাশি জেলা আওয়ামীলীগের সদস্য সুজন চাকমাও বিষয়টি জানার পর রেশমি চিকিৎসায় তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

এছাড়াও নেতা সুজন চাকমা রাঙ্গামাটি শহরের অসংখ্য অসহায় ও দরিদ্র পরিবার কিংবা ব্যক্তির মাঝে নানা সময়ে নানা ধরনের সহযোগিতা করে আসছেন। এবিষয়ে সুজন চাকমা জানান, তাঁর সামর্থ্য অনুযায়ী অসহায় ও গরিবের সহযোগীতায় এগিয়ে যান। অসহায়দের সুখ-দুঃখে যতঠুকু সম্ভব সহযোগীতা করে আসছেন। আগামীতেও মানুষের কল্যাণে মানবতার কাজ করে যাবো।