শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

দীঘিনালায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম জন্মদিন পালন

৫৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় উৎসাহ, উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৬জুন) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা প্রেসক্লাব‘র অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দীঘিনালা প্রতিনিধি ও ফেন্ড সার্কেল এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম জন্মদিনের কেক কাটেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাশেম, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার শাহ মোফাচ্ছের, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি রিপন সরকার, রীব মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব সূফী, সিনিয়র সদস্য উজ্জ্বল চৌধুরী, মোঃ সোহেল রানা, নুর হোসেন, আল-আমিন, যায়যায়দিনের দীঘিনালা প্রতিনিধি এম মহাসিন মিয়া প্রমূখ।

এসময় দৈনিক যায়যায়দিনের ১৯তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, যায়যায়দিন পত্রিকা প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠক মহলে সারা জাগিয়েছে। যেকোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করবে বলে তাঁদের বিশ্বাস। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দৈনিক যায়যায়দিন আরও এগিয়ে যাবে বলে মনে করেন তাঁরা।