শিরোনাম
জিয়াউর রহমান-ই পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে রূপরেখা তৈরি করেছিলেন: মীর হেলালআর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনালংগদু উত্তর ইয়ারাংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়বান্দরবনের লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ ৬ ঘন্টা পর উদ্ধারমানিকছড়ির সিন্দুকছড়ি সেনা জোনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইনকাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনাখাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার স্থান পরিদর্শনে তদন্ত কমিটিপার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় উৎসবগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়লংগদুতে বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনালংগদুতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছেন আরও ৮৬০ পরিবার

৩৩

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়িতে ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আরও ৮৬০টি পরিবার নতুন ঘর পেতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের ৫ম পর্যায়ের ২য় ধাপে এসব ঘর দেওয়া হচ্ছে। আগামী সোমবার (১০জুন) দুই শতক জমিসহ দ্বিকক্ষ সেমিপাকা এসব ঘর পরিবারগুলোর কাছে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬জুন) বিকেল সাড়ে ৪টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে এসব ঘর হস্তান্তর করবেন।

জেলা প্রশাসক বলেন, “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৭৫৪৯টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। ৫ম পর্যায়ের বরাদ্দকৃত ১৩৮১টি গৃহের মধ্যে (২য় ধাপে) অবশিষ্ট ৮৬০ পরিবারকে আগামী সোমবার (১০জুন) হস্তান্তর করা হবে। এরমধ্যে খাগড়াছড়ি সদরে ২৮টি, মহালছড়িতে ১১৯টি, দীঘিনালাতে ২০০টি, পানছড়িতে ৬৫টি, রামগড়ে ৮১টি, গুইমারাতে ১২৫টি, মাটিরাঙ্গাতে ৬৫টি, মানিকছড়িতে ১০০টি এবং লক্ষ্মীছড়িতে ৭৭টি অর্থাৎ সর্বমোট ৮৬০টি পরিবার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও সিনিয়র সহকারী কমিশনার রাসেল ইকবাল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান, সাধারণ সম্পাদক আবু দাউদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী সহ জেলা সদরের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরা।