শিরোনাম
রাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাসলংগদুতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভাযানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রী

রামগড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫২ হাজার টাকা জরিমানা

৪৯

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৫ই জুন) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় খালেক হোটেল মালিককে ১০হাজার, মেয়াদহীন কসমেটিকস রাখার অপরাধে মেসার্স রুপ কথা কসমেটিকসকে ২০হাজার, মেয়াদহীন ঔষধ দোকানে রাখার অপরাধে মেসার্স জাহাঙ্গীর মেডিকেল হল মালিককে ২০ হাজার ও হৃদয় কসমেটিকসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তারেক এর নেতৃত্বে পুলিশের একটি টিম সঙ্গে থেকে সার্বিক সহযোগিতা করেন।