শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

বিশ্ব পরিবেশ দিবসে খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীদের সনাকের বৃক্ষ চারা বিতরণ

৪৯

॥ দহেন বিকাশ ত্রিপুরা, প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন ও স্কুল শিক্ষার্থীদের চারা বিতরণ করা হয়েছে। ‘‘ভূমির অবক্ষয় ও মরুকরণ রোধ এবং খরা সহনশীলতা অর্জন, চাই আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গীকারের কার্যকর বাস্তবায়ন’’ স্লোগানে এসবের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ি।

দিবসটি উপলক্ষে বুধবার (৫জুন) দুপুরে জেলা শহরে বড় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম মন্ডল।

এ সময় বক্তারা ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা এবং জলবায়ু পরিবর্তনের নৈতিবাচক প্রভাব; খরা, মরুকরণসহ ভূমির অবক্ষয় ক্রমেই বৃদ্ধি, ভূমি অবক্ষয়ের ফলে মাটির গুণগত মান ও উৎপাদন ক্ষমতা হ্রাস, কৃষি উপযোগী জমি চাষের অনুপযোগী এবং সুপেয় পানির সংকট বৃদ্ধিসহ নানা ঘাটতির কথা তুলে ধরেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সহ-সভাপতি ও প্রাক্তন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলা রাণী দাশ ।

এসময় টিআইবি-খাগড়াছড়ির এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সদস্য অংসুই মারমা। আরো বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার কনিকা খীসা, বড় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জগদীশ চন্দ্র সরকার, বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক শ্যামলী দেবী। এসময় দিবসের প্রতিপাদ্যের উপর ধারণা পত্র উপস্থাপন করেন ইয়েস দলনেতা খলেন জ্যোতি ত্রিপুরা।

বক্তারা বলেন, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ এবং সেই সম্পদে দরিদ্র জনগোষ্ঠীর প্রবেশগম্যতা নিশ্চিত করা; জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আদিবাসী, উপকূলীয় এবং খরা উপদ্রুত অঞ্চলের জনগোষ্ঠী ও ক্ষতিগ্রস্ত অঞ্চলকে গুরুত্ব প্রদান করে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ; পরিবেশ সংরক্ষণ-সংক্রান্ত কার্যক্রমে সংশ্লিষ্ঠ অংশীজনের অংগ্রহণ নিশ্চিতে টিআইবি ১৯ দফা দাবি তুলে ধরেন।