শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মাটিরাঙ্গায় ব্যবসায়ী কমিটির নতুন নেতৃত্ব এরশাদুজ্জামান ও কামরুল

৩১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খাগড়াছড়ির বৃহত্তর মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (০৪ জুন) চৌধুরী কমিউনিটি সেন্টারে ভোটারদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ১২:৩০টা থেকে ১:৩০ টা পর্যন্ত এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ কামরুল ইসলাম। সভাপতি পদে এরশাদুজ্জামান ছাতা প্রতীক নিয়ে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দী প্রার্থী বাবুল বনিক চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ ভোট। সভাপতি-সম্পাদক অপর সদস্যের নির্বাচন করবেন।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হকের সভাপতিত্বে, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন সহ পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। সুষ্ঠু নির্বাচনের লক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাটিরাঙ্গা থানার এসআই মাসুদ আলম পাটোয়ারী ও এএসআই নিয়াজ উপস্থিত ছিলেন।