শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রাঙ্গামাটির লংগদুতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

৩৭

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া তিনটিলা নামক এলাকায় নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে জেসমিন আক্তার (১৯),পিতা প্রবাসী জাহাঙ্গীর আলম জাবেদ ও মাতা আনোয়ারা নামের কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। পারিবারিক সুত্রে জানা যায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে লংগদু ইউনিয়নের বাইট্টাপাড়ার তিনটিলায় নিজের বসত ঘরে পরিবারের অজান্তে ঘরের দরজা জানালা বন্ধ করে গলায় ফাঁসি দেয় জেসমিন। সে লংগদু ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্রী।

প্রতিবেশীরা বলেন নিহত জেসমিনের মা টিসিবি পণ্য আনতে লংগদু যাওয়ার জন্য বের হয়। টিসিবি পণ্য তুলতে যে কার্ড ব্যবহার করতে হয়, তা নিতে ভুলে যায় ভিকটিমের মা। পরে কার্ড নিতে ঘরে আসে তখন দরজা আটকানো দেখে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা খুলতেই দেখে এমন পরিস্থিতি। প্রতিবেশীরা আরো বলেন, বাসায় কোনরকম ঝামেলা হয়নি। তবে এলাকাবাসীর তথ্যমতে মেয়েটি কারো সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলো। এসব কারণেই হয়তো গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা পাওয়া যায়।

লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।