শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বান্দরবানে শিশু ভানথাংপুই বম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬৬

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে স্কুল-কলেজ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দদের ব্যানারে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি সরকারি কলেজ থেকে শুরু করে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে কলেজ সংলগ্ন সড়কে সমাবেশে মিলিত হয়। এসময় বান্দরবানে ৫ম শ্রেণির শিশু ভানথাংপুই বম (১৩) কে হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করা হয়।

মানিকছড়ি কলেজ শিক্ষার্থী আনু মারমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থী অংহ্লাচিং মারমা, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী অংসালা মারমা। সমাবেশে বক্তারা বলেন, ভানথাংপুই বম একজন সাধারণ শিক্ষার্থী ছিল। সে কখনও কেএনএফের সদস্য হতে পারে না। অথচ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাছাড়া বান্দারবনে যৌথবাহিনীর সদস্যরা বম জাতির ওপর অবর্ণনীয় নির্যাতন, হত্যা, গুম ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে। তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না গর্ভবতি নারীরাও। তাই অনতিবিলম্বে পাহাড় থেকে সেনাশাসন প্রত্যাহারের দাবি জানান বক্তারা। সেই সাথে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। বান্দরবানের বম জাতিস্বত্তাদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ সহ যারা ভানথাংপুই বমকে গুলি করে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সেই সাথে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারকৃত বম জাতিস্বত্তার নারী-শিশুসহ নিরীহ লোকজনকে অবিলম্বে মুক্তির দাবি জানানোর পাশাপাশি আগামীর অধিকার প্রতিষ্ঠার সকল আন্দোলনে শিক্ষার্থীদের অংশ গ্রহণের আহবান জানান তারা।

সমাবেশে শিল্পী সায়ানের লেখা ‘তোমাকে বলছি পাহাড়ের বীর সেনা’ কবিতাটি আবৃত্তি করেন মানিকছড়ি ইংলিশ স্কুলের শিক্ষার্থী অংমাপ্রু মারমা।