শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

রাঙ্গামাটির লংগদুতে চেয়ারম্যান বাবুল, ভাইস-চেয়ারম্যান রকিব ও ফাতেমা

৫৪

॥ লংগদু প্রতিনিধি ॥
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাঙ্গামাটির লংগদুতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ২৯ মে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাবুল দাশ বাবু, ভাইস চেয়ারম্যান রকিব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসেন ফাতেমা জিন্নাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারি ফলাফলে জানা যায়, ১৭ হাজার ১৪৬ ভোট পেয়ে লংগদু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দী ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ১২ হাজার ৮৫৬ ভোট পায় ছাড়াও ১ হাজার ১শ ৬৫ ভোট পেয়ে দোয়াত কলমের প্রার্থী সিরাজুল ইসলাম ঝান্টু তৃতীয় ও ৭৪০ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন এডভোকেট আবছার উদ্দীন।

অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৬ হাজার ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন বই প্রতীকের প্রার্থী রকিব হোসেন এবং চশমা প্রতীকের প্রার্থী কল্যাণ প্রিয় চাকমা ৯ হাজার ৭শ ৯০ ভোট পেয়ে দ্বিতীয় ও টিউবওয়েল মার্কার প্রার্থী তোফায়েল বাবুল ৫ হাজার ৫শ ৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ১৭ হাজার৫২২ ভোটে জয় লাভ করেন ফাতেমা জিন্নাহ এবং তার নিকটতম প্রার্থী ১৩ হাজার ৩শ ৬১ ভোট পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম।

এবার রাঙ্গামাটির লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, পুরুষ ভাইস চেয়ারম্যান তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। লংগদু উপজেলায় মোট ২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। এতে ভোটার সংখ্যা ছিলো ৬১ হাজার ২৬৩ জন। পুরুষ ভোটার ৩১ হাজার ৮৭৭ জন, মহিলা ভোটার ২৯ হাজার ৩০০ শত ৮৬ জন। যার মধ্যে মোট কাস্ট হয়েছে ৫২ শতাংশ ভোট।