শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

নানিয়ারচরে চেয়ারম্যান অমর, ভাইস চেয়ারম্যান সুজিত ও মহিলা অনিতা চাকমা

৮৯

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে অমর জীবন চাকমা, ভাইস চেয়ারম্যান পদে সুজিত তালুকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনিতা চাকমা বিজয়ী হয়েছেন। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বমোট ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার মোট ভোটার সংখ্যা ৩৮৬৮৯ জন।

নির্বাচনে অমর জীবন চাকমা (আনারস) প্রতীকে ৬১৬৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো জ্যোতিলাল চাকমা (মটর সাইকেল) প্রতীকে ৩৭৩৪ ভোট, প্রগতি চাকমা (কাপ পিরিজ) প্রতীকে ৩৭৩২ ভোট এবং রুপম দেওয়ান (দোয়াতকলম) প্রতীকে ৯৭৫ ভোট পান।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সুজিত তালুকদার (টিউবওয়েল) প্রতীকে ৭৪০৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিনয় কৃষ্ণ চাকমা (বই) প্রতীকে ৬৬৫৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনিতা চাকমা (কলসী) প্রতীকে ১০৩১৬ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোয়ালিটি চাকমা (প্রজাপতি) প্রতীকে ৪২৪৩ ভোট পেয়ে পরাজিত হন।

নানিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ভূপতি রঞ্জন চাকমা বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।