শিরোনাম
রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিতগণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির রামগড়ে আগুনে পুড়লো ব্যবসায়ীদের সম্বল

৩৯

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় সদর ইউপির যৌথখামার বাজারে আগুনে পুড়ে নিঃস্ব হলো ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার (২৯ মে) রাত ৮টার দিকে যৌথখামার বাজারে জ্বালানি তেল ব্যবসায়ীর দোকানে মোমবাতির আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে দোকানে থাকা পেট্রোল, ডিজেল, অকটেন থাকায়, আগুনে আশে-পাশের দোকানে ছড়িয়ে পড়ায় ৬টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দোকানে থাকা সকল জিনিস ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সুত্রে জানা যায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে ছুটে যান রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। তিনি ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন এবং সর্বোচ্চ সাহায্য সহযোগীতা করবেন বলে জানান।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, রাত ৮টার দিকে যৌথখামার বাজারে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ফোন কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সুত্রপাত মোমবাতি থেকে হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, মালামাল কিছুই বের করতে পারিনি। সব মিলিয়ে ২০ লক্ষ টাকার মত মালামাল সব শেষ হয়ে গেছে এখন নি:স্ব হয়ে গেছি।