শিরোনাম
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডারখাগড়াছড়ির দীঘিনালায় দুইটি বিদ্যালয়ে শতভাগ ফেলবেঞ্চ-ডেস্কের অভাবে শিক্ষার্থীদের ভোগান্তি, অবশেষে স্বস্তি দুই বিদ্যালয়েসাড়ে তিন মাসের মাথায় মাছ শিকারে জাল পড়লো রাঙ্গামাটির কাপ্তাই হ্রদেআবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধার

রাজস্থলীতে কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিতরণ

৬৫

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
পবিত্র রমজান মাস উপলক্ষে রাঙ্গামাটির রাজস্থলীতে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসাবে সোমবার (১এপ্রিল) রাজস্থলী উপজেলাধীন ১নং ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় ১ হাজার ১ ৬৩জন টিসিবি কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পণ্য তুলে দেওয়া হয়েছে।

ঘিলাছড়ি ইউনিয়ন এর দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা বিআরডিবি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা টিটু চৌধুরী ও ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা সহ উপস্থিত থেকে কার্ডধারীদের হাতে টিসিবির পণ্য তুলে দেন। এসময়, টিসিবির ডিলার জিকো বড়ুয়া, ইউপি সদস্য জয়নুল মেম্বার মহিলা সদস্যা রোজি মালা তনচংগ্যা উপস্থিত ছিলেন।

রাজস্থলী উপজেলা (ভারপ্রাপ্ত) প্রকল্প বাস্তবায়ন কমকর্তা শফিকুল ইসলাম জানান, ৫৪০ টাকার বিনিময়ে প্রতিজন কার্ডধারীকে ৫ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার তেল ও ১ কেজি চিনি তুলে দেওয়া হয়েছে। এবার নতুন ভাবে চিনি সংযুক্ত করা হয়েছে। অন্য দুইটি ইউনিয়নে পর্যায়ক্রমে টিসিবি পণ্য বিতরণ করা হবে।