শিরোনাম
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডারখাগড়াছড়ির দীঘিনালায় দুইটি বিদ্যালয়ে শতভাগ ফেলবেঞ্চ-ডেস্কের অভাবে শিক্ষার্থীদের ভোগান্তি, অবশেষে স্বস্তি দুই বিদ্যালয়েসাড়ে তিন মাসের মাথায় মাছ শিকারে জাল পড়লো রাঙ্গামাটির কাপ্তাই হ্রদেআবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধার

গণহত্যা দিবস স্মরণে দীঘিনালায় আলোচনা সভা

১১৭

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম।

বিশেষ নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খাঁন, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ নুরুল হক, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক, সাংবাদিক এম মহাসিন মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্পাদক কামরুজ্জামান প্রমূখ।

এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র প্রদর্শন, ২৫ মার্চ গণহত্যায় নিহতদের স্মরণে স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা, সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জল সহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এছাড়াও এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।