শিরোনাম
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডারখাগড়াছড়ির দীঘিনালায় দুইটি বিদ্যালয়ে শতভাগ ফেলবেঞ্চ-ডেস্কের অভাবে শিক্ষার্থীদের ভোগান্তি, অবশেষে স্বস্তি দুই বিদ্যালয়েসাড়ে তিন মাসের মাথায় মাছ শিকারে জাল পড়লো রাঙ্গামাটির কাপ্তাই হ্রদেআবারো বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, পিস্তল সহ গোলাবারুদ উদ্ধার

রামগড়ে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত

১০১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ২৫শে মার্চ গণহত্যা দিবসে তথ্য অফিস কর্তৃক গণহত্যার চলচ্চিত্র প্রদর্শন ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫শে মার্চ) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিস মমতা আফরিন এর সভাপতিত্বে গণহত্যা দিবসের আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাশ, উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজুর রহমান।

এসময় সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫শে মার্চের ঘটে যাওয়া সেই গণহত্যা ও ইতিহাসের কথা বর্ণনা করা হয়।

এছাড়াও সভায় রামগড় উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।