শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

গণহত্যা দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

৯৩

॥ কাপ্তাই প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষ কিন্নরীতে সভায় সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন।

উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। এসময় বক্তব্য রাখেন চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম, কাপ্তাই থানার ওসি আবুল কালাম, উপজেলা প্রাণী সম্পদ কমকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ও চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা।