শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

লংগদুতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ

৯২

॥ মোঃ আলমগীর হোসেন,লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়েছে।

সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর গুলশাখালী, চরুয়াখালী, তেমাথা এবং পোকশাপাড়া বিজিবি ক্যাম্প এর দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় চোরাকারবারীরা বন থেকে কাঠ কাটছে এবং চোরাচালানের উদ্দেশ্যে একত্রিত করছে।

এমন সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন এর নেতৃত্বে পৃথক পৃথক ০৪টি স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চালাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠগুলো রেখে দ্রুত পালিয়ে যায়। পরিচালিত অভিযানসমূহে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ১২৫ ঘনফুট সেগুন ও ৩৫ ঘনফুট গামারী কাঠ জব্দ করা হয়।

যার আনুমানিক মূল্য ৩,০২,৫০০/- (তিন লক্ষ দুই হাজার পাঁচশত) টাকা। বর্ণিত কাঠসমূহ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ প্রসংগে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।