শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রাজস্থলীতে ৪৫ তম বিজ্ঞান মেলা সমাপ্ত

৪২

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে ” বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ২ দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। সোমবার ( ২৯জানুয়ারি) ১২টায় রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবুল খায়ের এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রুইহলাঅং মারমা, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, রাজস্থলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিৎ কান্তি বড়ুয়া, রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রভাসক সুনিত মুৎসুদ্দী প্রমুখ।

দুই দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলায় রাজস্থলী উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করেন।