শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড় কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

৫১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে জাফর নামে এক ব্যাক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জানুয়ারী) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। অভিযান পরিচালনাকালে মাটিরাঙ্গা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময়, অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) অনুসারে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেয়া হয়।

পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন, পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।