শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

সাজেকে ৫৪ বিজিবি’র উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৩২

॥ মোঃ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় খাগড়াছড়ি সেক্টর বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কর্তৃক স্থানীয় গরীব ও হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় বাঘাইছড়ি উপজেলার হাগালাড়ারা, মুসলিম পাড়া, ১০ নাম্বার বাঘাইহাট, হাজাছড়া, বাইবা ছড়া এলাকার শীতার্ত নাকি শীতার্ত ১০০ পরিবারের মাঝে অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি,জি কতৃর্ক বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত বিতরণ অনুষ্ঠানে মেজর মোঃ নাজমুল হাসান, এএমসি, ভারপ্রাপ্ত উপ অধিনায়ক, সহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া, ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্য জনসাধারণের সহযোগিতা কামনা করেন, এবং ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধাপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করনে। এদিকে প্রচন্ড শীতে বর্ডার গার্ড বাংলাদেশ কতৃর্ক শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার-ভোগীরা।