শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

কাপ্তাইয়ে হুমকির মুখে বন্যপ্রাণী: লোকালয়ে বন্যহাতি ও বানরের তান্ডব

৭৯

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন্যপ্রাণী হুমকির মুখে।লোকলয়ে বন্যহাতি ও বানরের তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী।রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী নানা কারনে বহু আগে বিলুপ্ত হয়ে গেছে। অবশিষ্ট যে সকল বন্যপ্রাণী আছে বর্তমানে তাও হুমকির মুখে রয়েছে। অভিজ্ঞ মহল ও নেটিজনরা জানান বনের মধ্যে পযাপ্ত পরিমানে খাদ্য, বৃক্ষ নিধন, বনের মধ্যে নির্বিচারে আগুন ও বসত বাড়ি করার ফলে দিন দিন জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে।

নানা কারনে বন্যপ্রাণী বন হতে বিলুপ্ত হতে চলছে। বনের মধ্যে খাদ্য সংকট দেখা দেয়ার ফলে বন্যহাতি কাপ্তাইয়ের বিভিন্ন লোকালয়ে এসে মানুষ হতাহত করা ছাড়াও বাসা-বাড়ি তান্ডব লিলা চায়িয়ে যাচ্ছে। এর পাশা পাশি তান্ডব লিলা চালাচ্ছে বানর। বানর লোকালয়ে এসে মানুষের কৃষি ফসল সাবার করে ফেলছে। শিম, পেঁপে, আতাফল, পেয়ারা, কলা সহ বিভিন্ন রোপনকৃত ফল খেয়ে নষ্ট করছে।

রেঞ্জ এলাকার গৃহিণী হালিমা জানান, বানরের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। কিছুক্ষণ পর পর বানর এসে সকল রোপায়িত ফল মূল নষ্ট করে ফেলছে। কাপ্তাই রেঞ্জ এলাকার আলম জানান, ঘরের টিন বানর যাতায়াত করতে করতে সব নষ্ট করে ফেলেছে। এলাকার লোকজন জানান একদিকে বন্যহাতির তান্ডব অন্যদিকে বানর অতিষ্ঠ করে সকল ফল,মুল সাবার করছে। বন্যপ্রাণী বনে না থেকে লোকলয়ে এতে আতংক ছড়াচ্ছে।

কাপ্তাই বন রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বন্যপ্রাণী হল আমাদের বনজ সম্পদ। আমাদের ঐতিহ্য। এরা বন হতে লোকালয়ে আসছে খাদ্য সংকটের ফলে। বনের মধ্যে পযাপ্ত খাবার না থাকার ফলে লোকালয়ে আসছে। তাই বলে বন্যপ্রাণীকে হত্যা করা, অতিষ্ঠ করা বা আহত করা যাবেনা। বন্যপ্রাণী দ্বারা কোন মানুষ হত্যা-আহত হওয়া বা কোন ধরনের ঘর-বাড়ি বিনষ্ট হলে সরকার তা পুষিয়ে দেয়ার বিধান রয়েছে। তিনি আরোও জানান, হাতি লোকালয়ে আসার ফলে চলতি মাসে মাইকিং করে সাধারন লোকজনকে সর্তক করা হয়েছে।