শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

৫০ হাজার টাকা জরিমানা-জ্বালানি কাঠ জব্দ

মানিকছড়ির দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন

৭৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে দুটি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার বাটনাতলী ইউনিয়নের পান্নাবিল এলাকার থ্রি স্টার ইটভাটায় এবং তুলাবিল একালার সেলিম এন্ড ট্রেডার্স ইটভাটায় উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও থ্রি স্টার ইটভাটায় ইট প্রস্তুত কাজে সম্পূর্ণ বনের কাঠ ব্যবহার করছিল। যার ফলে ফায়ার সার্ভিসের সহায়তা ইটভাটার চুল্লিতে পানি দিয়ে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করা হয় এবং সেখান থেকে বিপুল পরিমান জ্বালানি কাঠ জব্দ করে উপজেলা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে ফসলি জমির মাটি ব্যবহার করায় সেলিম এন্ড ট্রেডার্স ইটভাটায় অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ১৫(৫) ধারায় অপরাধে ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন বলেন, নিয়মিত মোবাইল কোর্টের অভিযানের অংশ হিসেবে উপজেলার থ্রি স্টার ও সেলিম এন্ড ট্রেডার্স ইটভাটায় অভিযান চালানো হয়। থ্রি স্টার ইটভাটায় বনের কাঠ ব্যবহার করায় পানি দিয়ে চুল্লির কার্যক্রম বন্ধ করা হয়। সেখান থেকে জ্বালানি কাঠ জব্দ করে তা উপজেলা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া সেলিম এন্ড ট্রেডার্স ভাটায় ফসলি জমির মাটি ব্যবহার করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উক্ত ইটভাটা দুটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন তিনি।