শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ফেসবুকে স্টাটাস: গলায় ফাঁস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

১৭০

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝিপাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সীমাঘরে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে ফেসবুকে স্টাটাস দিয়েছে বিদায় পৃথিবী।

মঙ্গলবার (৯ জানুয়ারী) আনুমানিক দিবাগত রাত ১টার পরে এই ঘটনা ঘটে বলে জানান ইউপি চেয়ারম্যান মংখ্য মারমা। আত্নহত্যাকারী যুবক উক্যসাইং মারমা (১৮)। সে কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্র  এবং রাইখালী ইউনিয়নের ডংনালা পাড়ার মংথোয়াই মারমার ছেলে। তবে কি ভাবে সে আত্নহত্যা করেছে প্রাথমিক ভাবে কোন তথ্যা পাওয়া যায়নি।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত যুবক বৌদ্ধ বিহারে থেকে পড়াশুনা করতো। রাতে বৌদ্ধ বিহারের সীমা ঘরে দরজা লাগিয়ে সেই আত্মহত্যা করে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।