শিরোনাম
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্যরাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার

খাগড়াছড়িতে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৯২

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল বাহার, টিকো চাকমা এতে অংশ নেন।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে সংক্ষিপ্ত আলোচনা সভা করে। এতে বক্তারা ছাত্রলীগ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে অবদানসহ নানা দিক নিয়ে আলোচনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মনির হোসেন,শাহেদুল আলম চৌধুরী, এমং মারমাসহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।