শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবিকার সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রীবাঘাইছড়িতে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দবান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

বাঘাইছড়িতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

১০১

॥ মোঃ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন।

সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মাহমুদুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমাজসেবা কার্যালয়ের উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীর জন্য সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ৫৪ টি ক্যাটাগরিতে যেমন বিধবা, বয়স্ক, অসহায়, দরিদ্র, দুঃস্থদের সহায়তা প্রদান করে আসছে। প্রতি বছর ২জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়, সকলে দিবসটির সফলতা কামনা করেন।