শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

নির্বাচন বর্জনে দীঘিনালায় বিএনপি’র ডোর-টু-ডোর লিফলেট বিতরণ

১২২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিল এবং ডামি র্নিবাচন বর্জনের অসহযোগ আন্দোলনের ডাকে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া নির্দেশনায় দীঘিনালা উপজেলা ইউনিয়ন বিভিন্ন এলাকায় ডোর-টু-ডোর নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ডিসেম্বর) সকালে দীঘিনালা উপজেলা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ডোর টু ডোর লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার তাঁতি দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল মিয়া,দীঘিনালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সমের ইন্দ্র চাকমা, বাবুছড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক কাজল বাবু, বোয়ালখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।

লিফলেটকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন বলেন, দেশে গণতন্ত্র ভোটের অধিকার আদায় করার লক্ষ্যে আপনারা ৭ তারিখ নির্বাচন বর্জন করুন ৭ তারিখ নির্বাচন কেন্দ্রে না গিয়ে আপনাদের নিজ পরিবারকে সময় দিন।