শিরোনাম
এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটককর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশলংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদএমএন লারমা অধিকারহারা ও মেহনতী মানুষের চিরঞ্জীব কণ্ঠস্বরকাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্তের প্রতিষ্ঠান:জোন কমান্ডারফায়ার সার্ভিস এর সেবা পেতে ১০২ নম্বারে জরুরী কল করুনআবারো ১২ ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধারে পর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় নির্বাচনী প্রচারনা সভায় দীপংকর তালুকদার

কেপিএমকে অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে নৌকায় ভোট দিন

১২৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

এশিয়ার বিখ্যাত কর্ণফুলী পেপার মিলকে(কেপিএম) পুনরায় পুরোদমে চালু করে ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বর্তমান প্রধানমন্ত্রীর কেপিএমের প্রতি সবসময় সুদৃষ্টি ছিল, আছে এবং আগামীতেও থাকবে।

শুক্রবার বিকেলে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের চান্দিমা সিনেমা হল প্রাঙ্গনে বিশাল প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ২৯৯নং রাঙ্গামাটি আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এসব কথা বলেন।

চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত প্রচারনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হক কচির সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল হক, আওয়ামীলীগের কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, রাঙ্গামাটি জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার ইসলাম চৌধুরী বেবী, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, জেলা শ্রমিক লীগের সভাপতি সামসুল আলম প্রমুখ।

এর আগে শুক্রবার দিনব্যাপী দীপংকর তালুকদার কাপ্তাই উপজেলার রাইখালী, ডংনালা, কারিগরপাড়া, খন্দাকাটা, রিফিউজি পাড়া, রাইখালী ইউনিয়ন পরিষদ এলাকা এবং ওয়া¹া ইউনিয়নের বড়ইছড়ি মারমা পাড় সহ উপজেলার প্রত্যন্ত এলাকায় গণসংযোগ করেন এবং আগামী ৭জানুয়ারী নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান করেন।