শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

রামগড়ে তিন করাত কলের মালিককে ভ্রাম্যমান আদালতে জরিমানা

১০৪

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

খাগড়াছড়ির রামগড় উপজেলার ৩টি করাত কলের মালিককে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নে ২টি ও রামগড় পৌরসভার সদর বাজারে ১টি করাত কলে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতা আফরিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, রামগড় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রোকনুজ্জামান সহ বনবিভাগ ও রামগড় থানার পুলিশ প্রতিনিধি।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, লাইসেন্স বিধিমালার ২০১২ এর দন্ড ১২ বিধি মোতাবেক লাইসেন্সের শর্তভঙ্গের অভিযোগে ভ্রাম্যমান আদালতে করাত কল মালিকগণকে অর্থ দ-ে দ-িত করা হয়। এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

প্রসঙ্গত, রামগড় উপজেলায় ২৩টি করাত কল রয়েছে। যার অধিকাংশ লাইসেন্স থাকলেও নবায়নসহ লাইসেন্সের শর্ত মানছেনা।