শিরোনাম
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্যরাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার

কাপ্তাইয়ে শুভ বড়দিন অনুষ্ঠিত

১৩৬

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের আয়োজনে খ্রীস্টিয়ান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পালন করা হয়েছে। সোমবার প্রভাতের শুরুতে মিশন হাসপাতাল সংলগ্ন চার্চে সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন এবং কেক কাটা হয়।

চার্চের পালক রেভারেন্ট সখরীয় বৈরাগী সমবেত প্রার্থনা পরিচালনা করেন। কেক কাটা উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।

চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সভাপতি বিপ্লব মারমা, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, রাঙ্গামাটি জেলার সহ সভাপতি অজয় সেন সহ মন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। সমবেত প্রার্থনায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।