শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

মানিকছড়ির খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে ফাঁটল

১০৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি উপজেলা সড়ক ও জনপদ বিভাগ ও আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কার্যালয় সংলগ্ন দুটি স্থানে সংস্কার কাজের এক মাস শেষ হতে না হতেই সড়ক থেকে ঢালাই সরে গিয়েছে। যার ফলে উক্ত সড়কে চলাচলকারী ছোটবড় যানবাহণ ও পথচারীদের স্বাভাবিক চলাচলা বাধাগ্রস্ত হচ্ছে। যেকোনো সময়ে দুর্ঘটনার আশংকা করছে স্থানীয়রা। তবে বড় ধরণের দুর্ঘটনার আগেই উক্ত সড়ক পুনরায় মেরামতের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ জানিয়েছেন তারা। স্থানীয়রা অভিযোগ করে বলছেন, নিম্নমানের কাজের কারণেই এমনটি হয়েছে।

উপজেলা সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, গত ৩নভেম্বর পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং মানিকছড়ি উপজেলার কিছু অংশের মেরামত কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্স। তবে গত মাসখানেক আগে ঠিকাদারি প্রতিষ্ঠানটি মানিকছড়ি উপজেলা অংশের কাজ শেষ করে চলে যায়। কিন্তু মাস না পার হতে উক্ত সড়ক ও জনপদ বিভাগ ও উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কার্যালয়ের সামনের দুটি স্থানের ঢালাই সরে যায়। যার ফলে উক্ত সড়কে স্বাভাবিক চলাচল বাধাগ্রস্থ হচ্ছে। দুর্ঘটনার আশংকা নিয়ে চলাচল করছে যানবাহন ও স্থানীয়রা।

ঐ এলাকার বাসিন্দা মোঃ মহিউদ্দিন মুকুল ও অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ আতিউল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও নিম্নমানের কাজের কারণেই কাজ শেষ না হওয়ার মাস খানের মধ্যে নতুন করা ঢালাই সড়ক থেকে সরে গিয়েছে। অথচ পূর্বের করা ঢালাই এখনও টিকে আছে।

উক্ত সড়কের মোটরসাইকেলে যাতায়াত করা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ বলেন, মোটরসাইকেল কিংবা অন্যান্য যানবহন চলাচলে চরম অনিরাপত্তাহীনতায় ভূগতে হচ্ছে। কেননা সড়কের একাংশ সরে গিয়েছে। যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা করছেন তিনি। এ সড়করে চলাচলকারী পথচারীরাও নিম্মমানের কাজের অভিযোগ করে দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের মানিকছড়ি উপবিভাগের উপ-সহকারি প্রকৌশলী পূর্ণদা বিকাশ চাকমার কাছে জানতে চাইলে তিনি জানান, টেকনিক্যাল সমস্যার কারণে এমনটি হতে পারে। তবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্টানকে দ্রুত সময়ের মধ্যে উক্ত সড়কের মেরামত করে দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে উক্ত সড়ক মেরামত করা হবে।

সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন বলেন, টেকনিক্যাল কিংবা মিক্সড করতে সমস্যা হতে পারে। তাছাড়া ২ডিসেম্বর ভূমিকম্পের কারণে উক্ত সড়কে ফাঁটল ধরতে পারে। সাপ্তাখানের মধ্যে সংস্কার করে দেয়া কথাও জানিয়েছেন তিনি।