শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রামগড়ে নির্বাচনের আচরণবিধি নিশ্চিতকরণে রিটার্নিং অফিসারে মতবিনিময়

৮৪

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণে খাগড়াছড়ির রামগড়ে রিটার্নিং অফিসার ও জনপ্রতিনিধিগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে রামগড় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও ২৯৮ নং আসনের রিটার্নিং অফিসার মোঃ সহিদুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সহিদুজ্জামান দ্বাদশ সংসদ নির্বাচনের আচরণবিধি সকলকে মেনে চলার আহবান জানান। রামগড় এলাকার বিভিন্ন সমস্যা জনপ্রতিনিধির কাছ থেকে শুনেন এবং তা সমাধানে আশস্ত করেন।

এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল,১নং রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, রামগড় থানার ওসি দেবপ্রিয় দাস, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, সুশীল সমাজ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।