শিরোনাম
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় রামগড়ে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধীরাবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আবারো কোটি টাকার ইয়াবা সহ গ্রেফতার-২খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্যরাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার

মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে কর্মশালা

১০৭

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যেক্তাদের বিকাশ সাধন প্রকল্প কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকালের দিকে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের মাটিরাঙ্গা শাখার আয়োজনে, উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুসরাত জাহান সুচী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার, জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, প্রমুখ বক্তব্য দেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার নারী উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এসব প্রকল্প বাস্তবায়ন করে নারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে। এখন আর নারীদের বসে থাকার সময় নেই নারীরা অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের অগ্রণী ভূমিকা রাখছে।

মাটিরাঙ্গা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুসরাত জাহান সুচী বলেন, মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় মোট ৫টি ট্রেডে প্রশিক্ষণ চলমান রয়েছে। এই প্রশিক্ষণ গ্রহণ করে নারীদের দক্ষতা, আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে আর ব্যবসা ও কর্মসংস্থানের কলা কৌশল শিখে তৃণমূল পর্যায়ের নারী উদ্যাক্তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও বিকাশ সাধন তরান্বিত হচ্ছে।

অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন।