শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাজস্থলীতে গণসংযোগ ও উঠান বৈঠকে দীপংকর তালুকদার

১১৬

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি ২৯৯নং আসন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এমপির নৌকা মার্কার সমথর্নে রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছে, প্রার্থী দীপংকর তালুকদার এমপি। শুক্রবার (২২ডিসেম্বর) সকালে রাজস্থলী উপজেলার ইসলামপুর, রাজস্থলী বাজারে ও বাঙালহালিয়াতে গণসংযোগ ও উঠান বৈঠকে যোগদান করেছেন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে ঐশ্বরিক শক্তি আছেন বলেই, তিনি যা স্বপ্ন দেখেন, তাই বাস্তবায়ন করেন। তিনি স্বপ্ন দেখেছেন পদ্মাসেতু নির্মাণ করার, শত বাধা বিপত্তি সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই তিনি পদ্মাসেতু নির্মাণ করেছেন। তিনি স্বপ্ন দেখেছেন, মেট্রোরেল নির্মাণ করার, তাই করেছেন। এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করেন বলেই এদেশের আপামর জনগন শেখ হাসিনাকে ভালো বাসেন। গণসংযোগে এমপি দীপংকর তালুকদার দুর্গম রাজস্থলী উপজেলার দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে আগামী ০৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে রাঙ্গামাটি ২৯৯নং আসনটি শেখ হাসিনাকে উপহার দেয়ার আহবান জানান।

গণসংযোগ ও উঠান বৈঠকে রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আদোমং মারমা, হারাধন কর্মকার, আওয়ামীলীগ ও যুব মহিলালীগের সভানেত্রীসহ এলাকার হেডম্যান কার্বারিরা এতে অংশ নেয়। স্থানীয় বাসিন্দারা ডাক-ঢোল বাজিয়ে নৌকার প্রার্থী দীপংকর তালুকদার ও পথসভা অংশগ্রহণকারিদের বরণ করে নেন। এসময় পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের মার্কা নৌকা নৌকা নৌকা আর বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।