শিরোনাম
খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিলখাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাসীদের দেয়া আগুনে দুই বসতঘর পোড়ানোর অভিযোগরাঙ্গামাটির কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিকে ছাত্র দুই গ্রুপের মারমারিতে আহত-১৩নামের মিল থাকায় খাগড়াছড়িতে এনসিপি’র যুব আহ্বায়ককে গ্রেফতারের চেষ্টাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধাররাঙ্গামাটিতে ভারসাম্যহীন শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার একখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির হাতে জব্দ ৪১৯ ঘনফুট কাঠরবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‌্যালিকাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির দল, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরারাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

অসহায়দের পাশে দাড়ালো খাগড়াছড়ি আদিবাসী পেশাজীবি সম্প্রদায়

৭২

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

সারা দেশের ন্যায় পাহাড়েও দিনদিন বাড়ছে শীত। সেই সাথে ভোরে ঘন কুয়াশার কারণে খেটে খাওয়া মানুষ দিনদিন কর্মহীন হয়ে পড়ছে। এসব খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নে শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি আাদিবাসী পেশাজীবি সম্প্রদায়। তাদের উদ্যোগে প্রত্যন্ত জনপদে বসবাসরত শীতার্ত গরিব-অসহায়দের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার যোগ্যাছোলা হেডম্যান পাড়া মঙ্গল রঙ্গিত বৌদ্ধ বিহার প্রাঙ্গনে খাগড়াছড়ি আাদিবাসী পেশাজীবি সম্প্রদায়ের প্রতিনিধিরা অসহায়দের মাঝে কম্বল তুলেদেন। পাশাপাশি দেড় শতাধিক স্থানীয়দের বিনামূল্যে ঔষধ সরবরাহ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিকস পরীক্ষা করা হয়।

এই সময় ২১০নং যোগ্যাছোলা মৌজা প্রধান কংজরী চৌধুরী, ইউনিয়নে আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ম্রাসাথোয়াই মারমা, উক্যচিং মারমা, খাগড়াছড়ি সদর হাসপাতালে অফিস সহকারি কংচাইরী মারমা, ল্যাব টেকনিশিয়ান থুইসা মারমা, বাবু মারমা, ব্যবসায়ী, রেগ্রা মারমা, আনুমং মারাম, হ্লাপ্রু মারমা, আতাঅং মারমা, দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপক (ঋণ) ও সাংবাদিক অংগ্য মারমা, সেমুতাং গ্যাস ক্ষেত্রের প্লান্ট অপারেটর ইঞ্জিনিয়ার সানি মারমা, সহকারি শিক্ষক রিতা মারমা, পল্লী চিকিৎসক থোয়াইম্রা মারমা উপস্থিত ছিলেন।